| | |

শমী কায়সার জামিনে কারামুক্ত

জেলা প্রতিনিধি, গাজীপুর

শমী কায়সার। ফাইল ছবি

জুলাই আন্দোলনের সময়কার হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী শমী কায়সার জামিনে কারামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন।

তথ্যটি নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

এর আগে গত বছরের ৫ নভেম্বর রাতে উত্তরার বাসা থেকে শমী কায়সারকে আটক করা হয়। পরে তাকে জুলাই আন্দোলনের সময়কার একটি হত্যাচেষ্টায় গ্রেফতার দেখানো হয়।

উত্তরা পূর্ব থানার ওই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে যান শমী কায়সার। পরে গত ১২ মার্চ এই মামলায় জামিন পান তিনি।

এর মধ্যে গত ৯ এপ্রিল আজমপুরের এক কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখায় আদালত। এ মামলাতেও গত সোমবার জামিন পান এ অভিনেত্রী। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি কারামুক্ত হয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ