| | |

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ছবি)

কার্গো ভিলেজে আগুন লাগার কারণে ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকার পর রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় চালু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ৬ মিনিটে দুবাই থেকে আগত ফ্লাই দুবাইয়ের একটি বিমান অবতরণ করার মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ শনিবার (১৮ অক্টোবর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে রাত ৯টায় ফ্লাইট চলাচল শুরু হওয়ার বিষয়টি জানানো হয়েছিল।

এদিকে বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted