| | |

স্কুলবাসে আগুন

শিবালয়ে দগ্ধ বাসচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ফলসাটিয়া এলাকায় স্কুলবাসের অগ্নিদগ্ধ চালক পারভেজ মারা গেছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মারা গেছেন।

মৃত পারভেজের ছেলে সুমন খান এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় পার্ক করে বাসেই ঘুমাচ্ছিলেন দ্যা হলি চাইন্ড স্কুল ও কলেজের বাসের চালক পারভেজ খান। রাত দেড়টার দিকে ওই বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে এবং দগ্ধ হন চালক পারভেজ। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে (চালক) উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ নভেম্বর) সকালে পারভেজ খানের মৃত্যু হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ বলেন, শুনেছি অগ্নিদগ্ধ বাসচালক পারভেজ মারা গেছেন। ওই বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted