সোমবার | ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩ | ২৮ জিলহজ, ১৪৪৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শিবিরের বিরুদ্ধে নানা অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

নাজমুল হুদা

ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা গুম ও অপহরণের নাটক সাজানো, সরকারবিরোধী অপপ্রচার এবং নারী নির্যাতনের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১৪ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় বক্তব্য দেন আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

তিনি বলেন, শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সব ছাত্রসংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্প্রতি ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাকে ঘিরে আলোচিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, মিথ্যা গুমের নাটক সাজিয়ে অতীতে গুমের শিকার ব্যক্তিদের ঘটনাকে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে।

জহির উদ্দিন মোহাম্মদ বাবর আরও বলেন, “গুম ও অপহরণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো ধরনের রাজনৈতিক নাটক গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করি।”

তিনি ছাত্রশিবিরের প্রতি প্রচারণানির্ভর রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930