সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭

শীতে কাঁপছে উত্তরের জনপদ

ডেস্ক রিপোর্ট

হিমেল হাওয়া আর ঘন কুয়াশা কাঁপছে উত্তরের জনপদ। গত কয়েকদিন তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১১ ডিগ্রির ঘরে নেমে গেছে। ফলে দিন দিন বাড়ছে শীতের প্রকোপ।

শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস ১১.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। যা শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে তেঁতুলিয়ায়।

শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় মধ্যে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়ার আশপাশের গত কয়েক দিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে।

গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো। এছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা। সারাদিন ঠান্ডা আবহাওয়া আর শেষ বিকালে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়।

এদিকে হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় বাড়ছে। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ।

যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031