| | |

মির্জা ফখরুল

সংকটের একমাত্র সমাধান নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির পাশাপাশি চলমান সকল সংকটের একমাত্র সমাধান নির্বাচন।’

থাইল্যান্ডে সাত দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ আগস্ট) দেশে ফিরে বিমানবন্দরে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।

তিনি বলেন, ‘রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। যারা সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছেন না, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচনে অভ্যস্ত নয়। কাজেই সরাসরি ভোটের মাধ্যমেই নির্বাচন চায় বিএনপি।’

ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক, এটাই প্রত্যাশা।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted