| | |

সাভারে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ

নাজমুল হুদা

প্রতীকী ছবি

ঢাকার সাভারে লাঠিসোঁটা হাতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা । এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে ব্যারিকেড দিয়ে কয়েক মিনিট যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠের তৈরি ক্রিকেট ব্যাটসদৃশ লাঠি হাতে ৩০ থেকে ৩৫ জনের একটি দল হঠাৎ মহাসড়কে মিছিল বের করে। মিছিল চলাকালে তারা ৫ থেকে ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে সড়কে ব্যারিকেড দিয়ে প্রায় ১০ থেকে ১২ মিনিট যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। পরে তারা দ্রুত বলিয়ারপুর বাসস্ট্যান্ডের দিকে চলে যায়।

মিছিল শেষে ঘটনাস্থলে থাকা দুইজনকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয় এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চালাচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted