শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন জমা দিলেন ঊর্মি ও শশী

নাজমুল হুদা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সম্পাদক মিনি আক্তার ঊর্মি।

রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর দলীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার পর মিনি আক্তার ঊর্মি বলেন, তিনি প্রায় ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময় তার বিরুদ্ধে ২১টি মামলা দেওয়া হয় এবং একাধিকবার গ্রেপ্তার হয়ে রিমান্ডে নির্যাতনের শিকার হন।

তিনি আরও জানান, তৃণমূল রাজনীতিতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার এবং স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবেও একাধিকবার নির্বাচিত হয়েছেন। দল মনোনয়ন দিলে জনগণের অধিকার আদায় ও নারীর ক্ষমতায়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, সাভার পৌরসভার সংরক্ষিত নারী ওয়ার্ড কমিশনার ডারফিন আক্তারের কন্যা তৈয়বা আক্তার শশী একই দিন দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তিনি জানান, বিএনপির রাজনীতিতে তাদের পরিবার দীর্ঘদিন ধরে সক্রিয়। নিজেকে একজন পরীক্ষিত কর্মী উল্লেখ করে শশী বলেন, অতীতে রাজনৈতিক কারণে তিনি ও তার পরিবার নির্যাতনের শিকার হয়েছেন। দল তার এই ত্যাগের মূল্যায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930