শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

সন্ত্রাসীদের আরও নজরদারির আওতায় আনা হবে : ইসি সচিব

ডেস্ক রিপোর্ট

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ বলেছেন, চিহ্নিত অপরাধীদের আরও নজরদারির আওতায় আনা হবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমকে মনিটরিংয়ের জন্য সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এসময় ইসি সচিব আরও বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটাই আমাদের চূড়ান্ত বৈঠক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনে-শৃঙ্খলা বাহিনীকে দিকনির্দেশনা দেবে। ইসি মনিটরিং করবে এখান থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমকে মনিটরিং জন্য সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে।

তিনি বলেন, তিনটি ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

কেন্দ্রভিত্তিক, মোবাইল টিম ও সেন্টাল রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। সাইবার সিকিউরিটি জন্য এনটিএমসির অ্যাপ ব্যবহার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম কতটি কেন্দ্র পর্যবেক্ষণ করবে তা ঠিক করবে আইনশৃঙ্খলা বাহিনী। চিহ্নিত সন্ত্রীসের আরও নজরদারি আওতায় আনা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অন্য নির্বাচন কমিশনার ও বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930