শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

সবার জন্য উন্মুক্ত জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিস্থল

নিজস্ব প্রতিবেদক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর পর থেকেই সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে জিয়া উদ্যানে ভিড় করে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

উদ্যান সংস্কারকাজ চলমান থাকায় কিছু সময় প্রবেশ বন্ধ থাকলেও পরে প্রবেশপথ খুলে দেওয়া হলে মানুষের ঢল নামে। সকাল থেকে বহু মানুষ বিজয় সরণির মোড়ের ব্যারিকেড এলাকায় অপেক্ষা করেন। অনেকে প্রবেশের সুযোগ না পেয়ে সড়কেই দাঁড়িয়ে দোয়া করেন।

নিরাপত্তার স্বার্থে উদ্যানজুড়ে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ২৩ নভেম্বর শ্বাসকষ্টজনিত ফুসফুস সংক্রমণ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নিউমোনিয়া দেখা দেয় এবং কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ দীর্ঘদিনের জটিলতা আরও বেড়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, যেখানে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930