| | |

সহকর্মীর বিয়েতে মাগুরায় এসছেন দুই সৌদি নাগরিক

জেলা প্রতিনিধি, মাগুরা

সহকর্মীর বিয়েতে শুভেচ্ছা জানাতে সৌদি আরব থেকে সেদেশের দুজন নাগরিক এসেছেন মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর মোল্লাপাড়ায়।

তারা ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বাবুখালী ফুটবল মাঠে এসে নামার পর এলাকাবাসী তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

এই গ্রামের সৌদি প্রবাসী আলী মোল্লার বিয়ে উপলক্ষে তারা এদেশে এসেছেন। আলী মোল্লা স্থানীয় আকবর মোল্লার ছেলে।

এ সময় সৌদি নাগরিকদের সাথে বর আলী মোল্লা ছাড়াও তাদের আরো দুজন ব্যবসায়িক অংশীদার ছিলেন।

বিদেশি অতিথিদের দেখতে ও হেলিকপ্টার উপভোগ করতে কয়েকটি গ্রামের হাজারো মানুষ ভিড় জমান।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং বাজারের অসংখ্য মানুষও এসময় উপস্থিত ছিল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted