| | |

সহশিল্পীকে মারধরের অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন তানজিন তিশার

বিনোদন ডেস্ক

 

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মারধর ও গালাগালের অভিযোগ তুলেছেন সহশিল্পী সামিয়া অথৈ। তবে তিশা বলেছেন, ঘটনাটি ব্যক্তিগত নয়; পুরো বিষয়টি ছিল চরিত্র ও গল্পের চাহিদা অনুযায়ী। অথৈয়ের অভিযোগকে তিনি ভুল বোঝাবুঝি এবং অপেশাদার আচরণ হিসেবে উল্লেখ করেন।

তিশার দাবি, তিনি একটি স্পেশাল চাইল্ড বা অটিস্টিক চরিত্রে অভিনয় করছেন, যেখানে তাকে আক্রমণাত্মকভাবে আচরণ করতে হয়েছে। চরিত্রের প্রয়োজনে মারধর, কামড় দেওয়া বা কাউকে পানিতে চুবিয়ে ধরার মতো দৃশ্যও স্ক্রিপ্টে রয়েছে। তাই অভিনয়ের সময় তিনি চরিত্রের মধ্যে থেকেই কাজ করেছেন।

তার ভাষ্য, অথৈ বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করেছেন যেন এটি ব্যক্তিগত আক্রমণ ছিল, অথচ তেমন কিছুই নয়। স্ক্রিপ্টে যা ছিল, তিনি শুধুই তা অনুসরণ করেছেন এবং চরিত্রের বাইরে যাননি। অথৈ ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়েছেন, এটিকেই তিনি দুর্বলতা বলে মন্তব্য করেন।

তানজিন তিশার মতে, তাকে নিয়ে যে অভিযোগ করা হয়েছে—তা সম্পূর্ণ ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছু নয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted