| | |

সাংবাদিকদের হুমকি দিলেন এনসিপির দুই কর্মী

ডেস্ক রিপোর্ট

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই কর্মীর বিরুদ্ধে সাংবাদিকদের কাজে বাঁধা ও হুমকি-ধামকির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে শহরের পর্যটন মোটেলের একটি কক্ষে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, শনিবার (২৯ নভেম্বর) এনসিপির ১১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় সাইফুল ইসলামকে। এরপর থেকে সাইফুল ইসলামকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে আন্দোলন করে আসছিলেন এনসিপির কয়েকজ কর্মী। এ অবস্থায় সোমবার বিকেলে জেলার নবগঠিত কমিটি পর্যটন মোটেলের ভেতরে একটি কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সংম্মেলনে আহ্বায়ক সাইফুল ইসলাম বক্তব্য দেয়ার একপর্যায়ে উগ্র মেজাজে ওই কক্ষে হাজির হন দুজন এনসিপি কর্মী। তারা দ্রুত লাইভ সম্প্রচার বন্ধ, ক্যামেরা ও অন্যান্য যন্ত্রপাতি গুছিয়ে কক্ষ ত্যাগ করার নির্দেশ দিতে থাকেন এবং সাংবাদিকদের উদ্দেশে আজেবাজে কথা বলতে থাকেন।

একপর্যায়ে কক্ষ তালা মেরে বন্ধ করে দেয়ার হুমকি দিলে সাংবাদিকরা প্রতিবাদ করেন। এ নিয়ে শুরু হয় হট্টগোল। সাংবাদিকদের পক্ষে প্রতিবাদ করেন সাইফুল ইসলামের পক্ষের অনুসারীরা। তারা হুমকি দেয়া এনসিপি কর্মীদের মোটেল থেকে বের করে দেন। পরে মোটেলের বাইরে বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তেজনা।

রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা এমন ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত এনসিপির সংবাদ সংগ্রহ বর্জনেরও ঘোষণা দেন তারা।

রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি। তারা এ নিয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে বাজে আচরণ কারও কাম্য নয়।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ