ঢাকার সাভার প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক পার্থ চক্রবর্তী আর নেই। রোববার (১ মার্চ) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে সাভার প্রেসক্লাব পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নাজমুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সহকর্মীরা জানান, সাংবাদিকতায় তাঁর নিষ্ঠা ও পেশাদারিত্ব সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সাভারের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।










