| | |

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার শামসুদ্দোহাকে গতকাল ঢাকার নবাবগঞ্জে নিজ বাড়ি থেকে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকার নবাবগঞ্জে সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) শামসুদ্দোহা খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পানালিয়া ওয়ান্ডেরালা গ্রিনপার্ক এলাকায় তাঁর নিজ বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে আদালতে পাঠানো হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, চেক জালিয়াতির দুটি মামলায় শামসুদ্দোহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

নবাবগঞ্জ থানা–পুলিশ জানায়, শনিবার রাতে মদ্যপ অবস্থায় শামসুদ্দোহা বাড়ির কর্মচারীদের হুমকি দেন। এক নারী গৃহকর্মী ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তিনি গৃহকর্মীদের অবরুদ্ধ করে রাখেন এবং লাইসেন্সকৃত পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেন। সারারাত পুলিশ তাঁর বাসার বাইরে অবস্থান করার পর সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর পিস্তলটিও জব্দ করা হয়।

শামসুদ্দোহা ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগ দেন এবং ২০১১ সালে অতিরিক্ত আইজিপি পদে উন্নীত হন। একই বছর তাঁকে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান করা হয়। তবে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০১৫ সালে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ২০১৬ সালে তিনি অবসরে যান।

দুদকের তদন্তে শামসুদ্দোহা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলে। বর্তমানে এ–সংক্রান্ত মামলাও বিচারাধীন।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, চেক জালিয়াতির মামলার গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যান্য কয়েকটি মামলায় তিনি জামিনে রয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ