বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

সাভারে অপহৃত ১০ মাস বয়সী শিশু আদাবরে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বাবা-মায়ের সঙ্গে উদ্ধার হওয়া শিশু

ঢাকার সাভার এলাকা থেকে অপহৃত ১০ মাস বয়সী শিশু মো. ইব্রাহিমকে রাজধানীর আদাবর থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অপহরণকারী মো. আব্দুল মতিন (৪১)–কে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে র‍্যাব-৪ এর একটি দল রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে এবং পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব জানায়, শিশুটির বাবা একজন পোশাককর্মী। অভিযুক্ত আব্দুল মতিন ও শিশুটির পরিবার সাভারের তেঁতুলঝড়া এলাকায় একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে গত ৯-১০ মাস ধরে বসবাস করছিল। বৃহস্পতিবার দুপুরে মতিন কৌশলে শিশুটিকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর শিশুটির বাবার মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যা করার হুমকিও দেয় সে।

ঘটনার পর শিশুটির পরিবার সাভার মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং গোপন তথ্যের ভিত্তিতে আদাবরের শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আব্দুল মতিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930