শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭

সাভারে আমান উল্লাহ আমানের পক্ষে আইনজীবীদের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা-২ (কেরানীগঞ্জ ও সাভারের একাংশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমানের ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন ঢাকা জেলা উত্তর আইনজীবী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঢাকা জেলা উত্তর আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে আইনজীবী নেতারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় মো. নাজিম উদ্দিন বলেন, আমান উল্লাহ আমান গণঅভ্যুত্থানের একজন কিংবদন্তি নেতা। তিনি চারবার জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং তাঁর সংসদীয় এলাকা কেরানীগঞ্জ ও সাভারের একাংশে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। এবার তিনি নির্বাচিত হলে জনগণের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অ্যাডভোকেট মোজাম্মেল হকের আয়োজনে অনুষ্ঠিত গণসংযোগে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট আলমগীর হোসেন, অ্যাডভোকেট রিপন আলী, অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031