শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭

সাভারে আমান উল্লাহ আমানের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

হাসিবুল হাসান শান্ত

আমান উল্লাহ আমান। ফাইল ছবি

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভার উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিক সেবা সহজীকরণের বিষয়গুলো গুরুত্ব পায়।

সংসদ সদস্য তাঁর বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাভার উপজেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রমের অগ্রগতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। উপস্থিত কর্মকর্তারা উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে মতামত দেন।

সভা শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ মতবিনিময় সভা সাভার উপজেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031