| | |

সাভারে ঈদের ছুটিতে ফাঁকা বাসায় চুরি

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভারে ঈদের ছুটিতে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা বাইরে থাকায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় চোরচক্র।

সোমবার (২৩ মার্চ) সকালে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লায় শামসুর রহমানের মালিকানাধীন বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শামসুর রহমান জানান, সিআরপি রোডের একটি বাসায় তিনি পরিবারসহ বসবাস করেন। ঈদের ছুটি উপলক্ষে সবাই আত্মীয়ের বাড়িতে গেলে বাসাটি ফাঁকা ছিল। সকালে ফিরে এসে ঘরের তালা ভাঙা এবং রান্নাঘরের জানালার গ্রিল কাটা দেখতে পান।

তিনি আরও জানান, ঘরের আলমারি ও ড্রয়ার তছনছ অবস্থায় ছিল। চোরেরা আলমারির লকার ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরির ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ