| | |

সাভারে এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল

হাসিবুল হাসান শান্ত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকার সাভার উপজেলার ওয়াপদা রোড এলাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাভারের রূপনগর মুজিবর এতিমখানায় সোমবার (২ মার্চ) এই দোয়া মাহফিলে আয়োজন করেছে ওয়াপদা রোড যুব সংঘ কল্যাণ সংগঠন।

অনুষ্ঠানে এতিমখানার শিশুদের সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা ইফতারে অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আয়োজকরা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের উচিত নিয়মিত এতিমখানায় এসে অসহায় শিশুদের পাশে দাঁড়ানো। শুধু রমজানে ইফতার আয়োজন করলেই দায়িত্ব শেষ নয়, বরং সারা বছর তাদের শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন এবং স্বাবলম্বী হয়ে ওঠার পথেও সহায়তা প্রয়োজন।

এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ