শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭

সাভারে এনসিপি’র উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাভার উপজেলা কমিটির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের গেন্ডা মহল্লায় ইমু সাহেবের বালুর মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সাংগঠনিক ডা. মাহমুদ মিতু, সাংগঠনিক ও প্রধান সমন্বয়কারী রাসেল আহমেদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঢাকা জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী মেহেরাব সিফাত, যুগ্ম মুখ্য সমন্বয়ক ভিম্পাল্লী ডেভিড রাজু, সদস্য আসাদুল ইসলাম মুকুল ও ইমরান হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা এনসিপি’র সদস্য আলেয়া আঁখি ও মুফতি শহীদুল্লাহ শোয়াব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী জুলকারনাইন এবং সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী সালামত উল্লাহ রনি।

সহযোগিতায় ছিলেন উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী মোঃ তৈয়বুর রহমানসহ আরও অনেকে।

এছাড়া, সাভার উপজেলা এনসিপি’র সদস্য তামিম আজহার, মাহিদ হাসান রাফসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক থানা আহ্বায়ক মেহেদী হাসান মুন্নাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031