বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকার সাভারে এসএটিভি টেলিভিশনের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সাভারের পাকিজা বাসস্ট্যান্ড এলাকার জিরিয়ানি রেস্টুরেন্টে কেক কাটার মাধ্যমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এসএটিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দীন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, সাভার মডেল থানার অপারেশন অফিসার (ওসি) মো. হেলাল উদ্দিন, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোবহান, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি এবং সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা এসএটিভির বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরার ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও চ্যানেলটির সাফল্য কামনা করেন।










