| | |

সাভারে জেলা পরিষদের বেদখল জমি উদ্ধার জোরদার

নাজমুল হুদা

ঢাকার সাভারে জেলা পরিষদের বেদখল হওয়া জমি উদ্ধার ও উন্নয়ন কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সাভারের মুক্তিমোড় এলাকায় সাভার প্রেস ক্লাব-এর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সাভার প্রেস ক্লাবের জন্য জমিসহ একটি নতুন ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি জেলা পরিষদের বেদখল হওয়া সব জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হচ্ছে। মুক্তিমোড়ে অবস্থিত সাভার পৌর কমিউনিটি সেন্টার ভেঙে সেখানে আধুনিক কমিউনিটি সেন্টারের পাশাপাশি একটি বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, জেলা পরিষদের কোনো জমি অবৈধভাবে দখলে রাখা যাবে না। কেন্দ্রীয় নির্দেশনায় ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।

এর আগে তিনি সাভারের বিভিন্ন এলাকায় দখল হয়ে যাওয়া জেলা পরিষদের জমি সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারণ করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সেসব এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন খানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ