সোমবার | ৮ জুন, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২১ জিলহজ, ১৪৪৭

সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক ৩

নাজমুল হুদা

ঢাকার সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় এলাকায় অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, সকালে পাটুরিয়াগামী লেনে তল্লাশির সময় একটি ট্রাককে থামানোর সংকেত দেওয়া হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৩০ কেজি ওজনের ৩৬১ বস্তা চাল পাওয়া যায়। চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের নাম লেখা থাকায় পুলিশ চালানের কাগজপত্র দেখতে চায়। তবে চালকসহ ট্রাকে থাকা তিনজন কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এ অবস্থায় ট্রাক ও চাল জব্দ করে থানায় নেওয়া হয় এবং সংশ্লিষ্ট তিনজনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ামত বলেন, “জব্দ করা চালের কোনো বৈধ চালান বা অনুমতিপত্র পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, চালগুলো অবৈধভাবে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় নেওয়া হচ্ছিল।”

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930