শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৫ জিলহজ, ১৪৪৭

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪, অস্ত্র উদ্ধার

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভার পৌর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, কাটার ও হকিস্টিক উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার পৌর এলাকার রেডিও কলোনী মহল্লা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাভার পৌর এলাকার জামসিং মহল্লার মহর উদ্দিনের ছেলে আবুল হাসান (৩২), মানিকগঞ্জ সদর থানার নারকুলি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ইমরান হোসেন (২৮), একই এলাকার ঈমান বেপারীর ছেলে আবুল বাশার (৩৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার নয়াদিল গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে আক্তার হোসেন (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেডিও কলোনী এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে দুইটি রামদা, একটি লোহার কাটার ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাইদুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930