| | |

সাভারে ডাচ-বাংলা ব্যাংকের শাখা নতুন ভবনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক

সাভারের বাজার রোডে ডাচ-বাংলা ব্যাংক পিএলসির শাখা নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) শাহ আলম পাটোয়ারী।

তিনি জানান, সারাদেশে ডাচ-বাংলা ব্যাংকের ২৪০টি শাখা, ৫০০টি সাব-শাখা, প্রায় ৬ হাজার ৫০০ ফাস্ট ট্র্যাক, ১ হাজার ৫০০ এটিএম বুথ এবং ৭৭টি এরিয়া অফিস রয়েছে। পাশাপাশি ২ লাখ রকেট এজেন্ট, মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। বর্তমানে ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ৫ কোটি বলে জানান তিনি।

শাহ আলম পাটোয়ারী বলেন, ‘আমাদের শক্তিশালী নেটওয়ার্কের কারণেই ডাচ-বাংলা ব্যাংক দেশের সেরা ব্যাংক হিসেবে সেবা দিয়ে যাচ্ছে। গ্রাহকদের দ্রুততম সেবা প্রদানে নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, যার জন্য প্রতি বছর অতিরিক্ত এক লাখ কোটি টাকা ব্যয় হচ্ছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবাইদুর রহমান অভি, সাবেক অতিরিক্ত সচিব মোফাজ্জল হোসেন, ব্যাংক ভবনের মালিক মুর্শিদা রহমান, ভিপি ও হেড অব ডিএসডি মোহাম্মদ মুনজুরুল কাদির, সাভার রোড শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইবনুল হাসান এবং ব্রাঞ্চ উপ-ব্যবস্থাপক শংকর মজুমদার।

এছাড়া ব্যাংকের ঢাকা ইপিজেড শাখার ম্যানেজার সফিউল আজম ভুইয়া, পল্লীবিদ্যুত শাখার ম্যানেজার শফিকুজ্জামান খান, আশুলিয়া শাখার ম্যানেজার কেএম মারুফুল, জিরাবো শাখার ম্যানেজার মোমতাজ উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং সাভার এরিয়া অফিসের ইনচার্জ এসসিএম আফাজ উদ্দিন, সাভারের এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, বিভিন্ন ফাস্ট ট্র্যাক ইনচার্জ ও বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ