| | |

সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

নাজমুল হুদা

ঢাকার সাভারে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকলেও তারা পলাতক রয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে সাভার পৌর এলাকার ডগরমোড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে একই এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন শান্ত খান (২০) ও ইমন মোল্লা ওরফে আশিক (২৪)।

ভুক্তভোগীর পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই তরুণী দোকানে যাওয়ার পথে শান্ত নামের এক যুবক তার ওড়না টেনে নেয়। পরে ওড়না আনতে গেলে তাকে জোরপূর্বক একটি বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে শান্ত, ইমনসহ আরও কয়েকজন মিলে তাকে দলবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে পুলিশে জানালে তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ