| | |

সাভারে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল

নিজস্ব প্রতিবেদক

সাভার ইসলামিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নামাবাজার এলাকায় আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জজ মিয়া।

আয়োজকরা জানান, মাহফিলের প্রথম দিনে ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। পরবর্তী দুই দিনে খ্যাতনামা ইসলামী বক্তারা কুরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন। মাহফিলের শেষ দিনে বয়ান করেন অধ্যাপক ফয়জুল হক।

আয়োজক কমিটির সদস্য মুসলিম উদ্দীন ফকির ও সুমন ফকির জানান, খ্যাতনামা আলেমদের বয়ানে মাহফিল প্রাঙ্গণে এক ধর্মীয় ও শান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

মাহফিলের শেষ পর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ