| | |

সাভারে তুচ্ছ ঘটনায় যুবকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

আহত রাতুল

ঢাকার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের ওপর হামলার অভিযোগে উঠেছে। হামলকারীরা দেশীয় অস্ত্র দিয়ে ওই যুবকের মাথায় আঘাত এবং হাতে ছুরিকাঘাত করা হয়।

ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রাজ্জাক প্লাজায়। আহত যুবকের নাম রাতুল (২০)। তিনি সাভার পৌরসভার আকরাইন এলাকার মৃত আক্কাস উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী রাতুল জানান, ‘মার্কেটের সিঁড়ি দিয়ে নামার সময় দোকানের এক কর্মচারীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তার বাকবিতণ্ডা হয়। এ সময় মোবাইল পাওয়ার নামের একটি দোকানের কর্মচারীসহ কয়েকজন যুবক ওই কর্মচারীর পক্ষে গিয়ে তার ওপর হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে আমার মাথা ও হাতে আঘাত করে।

পরে মার্কেটের অন্য দোকানীরা এগিয়ে এলে হামলকারীরা বাইরে অবস্থান নেয় এবং দোকানিদের ভয়ভীতি প্রদর্শন করে। খবর পেয়ে সাভার মডেল থানার একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।’

রাজ্জাক প্লাজা দোকান মালিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ মিনহাজ বলেন, ‘এভাবে যদি সন্ত্রাসীরা মার্কেটে ঢুকে তাণ্ডব চালায়, তাহলে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই।’

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ