| | |

সাভারে নারীসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে নারীসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১১০০ পিস ট্যাপেন্টাডল ও ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম।

গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোবারক হোসেন (৪৫) ও ফাতেমা আক্তার (৩৫) নামের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. আ. সালাম।

এছাড়া একই দিন রাত সোয়া ৯টার দিকে আমিনবাজার এলাকায় পৃথক অভিযানে ৭২ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর চৌকিদার (৪৮) ও সাইফুল ইসলাম ওরফে রাকিব (৩২) নামে আরও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন এসআই মো. আ. মুত্তালিব।

ওসি মো. সাইদুল ইসলাম জানান, পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা।

তিনি আরও জানান, গ্রেপ্তার জাহাঙ্গীর চৌকিদারের বিরুদ্ধে মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ