| | |

নাশকতার পরিকল্পনা

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে সাভারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (০২ নভেম্বর) সকালে সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি মোল্লানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম তানজিদুর রহমান তানজিল (২৪)। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লার দরগা গ্রামের রাহিদুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং সাভার মডেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তানজিলের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানজিলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার দেওয়া তথ্য যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গ্রেপ্তার তানজিলকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ