| | |

সাভারে পার্কিং করা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে পার্কিং করা হানিফ পরিবহন-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, আরিচাগামী লেনে বাসটি পার্কিং করা ছিল। হঠাৎ বাস থেকে আগুনের শিখা দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবু হানিফ জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। তবে এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাভার মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted