| | |

সাভারে ফের পার্কিং করা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

ঢকার সাভারে ফের পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (১৬ নভেম্বর) রাত ১১ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় পার্কিং করা ওই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মূলত বিরুলিয়ার বটতলা এলাকায় চালক পার্কিং করে খাবার খাওয়ার জন্য যায়। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। পরে স্থানীয়রা বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, শনিবার (১৫ নভেম্বর) দিবাগত সাড়ে ৩ টার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকার আরিচামুখি লেনে একটি যাত্রীবাহী পার্কি করা বাসে ও শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্ন এলাকায় পার্কি করা শ্রমিকবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted