| | |

অনির্দিষ্টকালের জন্য তিন কারখানা বন্ধ

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের ইপিজেড এলাকায় তিন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদ এবং বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস চার্জের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

রবিবার (২৫ অক্টোবর) সকালে ইপিজেড এলাকায় ওই তিন কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা–চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

প্রায় ১০ হাজার শ্রমিক অংশ নেন এই বিক্ষোভে। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানান, গত তিন মাস ধরে তাঁরা নিয়মিত কাজ করলেও বেতন ও সার্ভিস চার্জের টাকা পরিশোধ করা হয়নি। হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণায় তাঁদের পরিবারের জীবিকা সংকটে পড়েছে। তাই বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ–১ এর পুলিশ সুপার (এসপি) ইফতেখার রহমান বলেন, শ্রমিকরা বিক্ষোভে নামলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

এদিকে ডিইপিজেডের জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুস সোবহান জানান, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে বেতন ও ভাতা পরিশোধ করবে।’

ঘটনার পর বেপজা কর্তৃপক্ষ মাইকিং করে শ্রমিকদের আশ্বস্ত করে এবং পরিস্থিতি শান্ত হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ