| | |

ঢাকামুখী লেনে তীব্র যানজট

সাভারে বাস–প্রাইভেটকার সংঘর্ষে দুইজন আহত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উলাইল বাসস্ট্যান্ড এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি দূরপাল্লার ঢাকাগামী বাস পেছন দিক থেকে প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি সামনে থাকা আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী আহত হন।

পথচারীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। এ ঘটনায় প্রাইভেটকারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ