| | |

সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মরদেহে আগুন দিয়ে মুখ বিকৃত

হাসিবুল হাসান শান্ত

প্রতীকি ছবি

ঢাকার সাভার পৌর এলাকায় এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার পর তার মরদেহে আগুন দিয়ে মুখমণ্ডল বিকৃত করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ মার্চ) সকালে পৌর এলাকার মজিদপুর এলাকার একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম কালাম মিনা (৩৫)। তিনি বোয়ালমারী উপজেলার ডহরনগর গ্রামের সাইদ মিনার ছেলে। বর্তমানে তিনি সাভারের মজিদপুর এলাকায় বসবাস করতেন এবং ল্যাবজোন হাসপাতাল সংলগ্ন গলিতে একটি মুদি দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে দোকান বন্ধ করার পর থেকে কালাম মিনাকে আর দেখা যায়নি। পরে রোববার সকালে স্থানীয়রা পাশের একটি মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে মরদেহে আগুন দিয়ে মুখমণ্ডল বিকৃত করার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ