শনিবার | ২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮

সাভারে মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি এমপি বাবুর

নাজমুল হুদা

ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ফাইল ছবি

ঢাকার সাভারে কোনো মাদক ব্যবসায়ীকে বসবাস করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, মাদকমুক্ত সাভার গড়ে তুলতে প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে কঠোর অবস্থানে থাকবে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সাভার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সাভারে মাদক কারবারিদের কোনো স্থান নেই। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।” পাশাপাশি সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় বাজেট প্রসঙ্গে ডা. সালাউদ্দিন বাবু বলেন, এবারের বাজেট দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে রাজনৈতিক কারণে বিরোধী দল এ বাজেটের সমালোচনা করছে বলেও মন্তব্য করেন তিনি।

সাভার সাব-রেজিস্ট্রার অফিসের সেবার মানোন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে সেবা গ্রহীতারা তুলনামূলকভাবে হয়রানিমুক্ত পরিবেশে দলিলসংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারছেন। নতুন সাব-রেজিস্ট্রার এস এম রুবেল পারভেজ দায়িত্ব নেওয়ার পর অফিসের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর লায়ন খোরশেদ আলম, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, দলিল লেখক সমিতির সভাপতি আক্তার হোসেনসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930