| | |

সাভারে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু

হাসিবুল হাসান শান্ত

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ঢাকার সাভারে রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রমজানের চতুর্থ দিনে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ কর্মসূচির আয়োজন করেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি। আয়োজকরা জানান, পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন বিকেলে সাভার স্ট্যান্ড এলাকায় পথচারী, শ্রমজীবী মানুষ ও অসচ্ছল রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

ওবায়দুর রহমান অভি বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। এ মাসের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা বাড়াতে সহায়ক হবে।

ইফতার বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। আয়োজকরা জানান, মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ