| | |

সাভারে মুক্তি মজুমদার বাবুকে নাগরিক সংবর্ধনা

নাজমুল হুদা

সাভারে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ অর্জন করায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা প্রকৃতিবন্ধু মুক্তি মজুমদার বাবুকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

“গ্রিন সাভার, ক্লিন সাভার চাই, চাই নিরাপদ বাসযোগ্য সাভার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৮ মে) বিকেলে সাভার উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাভার নাগরিক কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ লেনিন, সাবেক সচিব আব্দুল বাকী, পুলিশের অতিরিক্ত আইজিপি (অব.) আব্দুল মান্নান পিপিএম এবং সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।

সাভার নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রহিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান নঈম।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা প্রকৃতিবন্ধু মুক্তি মজুমদার বাবুর অবদান দেশের জন্য অনুকরণীয়। তার এ অর্জন পরিবেশ সচেতন মানুষদের আরও উদ্বুদ্ধ করবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে সাভারের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ