| | |

সাভারে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হাসিবুল হাসান শান্ত

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় সাভারেও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। একুশের প্রথম প্রহরে সাভার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করা হয়। এরপর নবনির্বাচিত সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সাভার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাভার মডেল থানা, আশুলিয়া থানা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, সাভার প্রেসক্লাব, সাভার পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ শহীদ বেদীতে ফুল অর্পণ করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাভারে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ