সোমবার | ১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩ | ২৩ জিলকদ, ১৪৪৭

সাভারে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ৩

নাজমুল হুদা

ঢাকার সাভারে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১০ মে) সন্ধ্যায় সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন সুমন, জাহিদ ও সবুজ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর সিপিসি-২ এর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার শাহীনুর কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031