| | |

সাভারে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নতুন কমিটি গঠন

নাজমুল হুদা

ঢাকার সাভারে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ৩১ সদস্যবিশিষ্ট সাভার উপজেলা কমিটি ও ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় সাভার থানা রোডের বাগানবাড়ী রেস্টুরেন্টে এক পরিচিতি সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রিয়াজুল ইসলাম পরশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. জয়নুল আবেদীন বলেন, দেশ নানা প্রতিকূলতার মধ্য দিয়েও উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। একটি গতিশীল রাষ্ট্র গঠনে বিচার বিভাগকেও সমানতালে এগিয়ে নিতে হবে। জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, অসৎ ও দুর্নীতিগ্রস্ত বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণের জন্য স্বল্প সময়ে ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগকে শতভাগ দায়িত্বশীল হতে হবে। বিচারকদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ