মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ | ৩ জিলকদ, ১৪৪৭

সাভারে হাসপাতালের ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রতীকি ছবি

ঢাকার সাভারে একটি হাসপাতালের ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার রহমান ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এই আগুনের ঘটনা ঘটে।

হেমায়েতপুর ট্যানারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার তানভীর আহমেদ বলেন, রাত সাড়ে ১১ টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নে হেমায়েতপুর এলাকায় রহমান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ভবনে আগুনের খবর আসে। পরে হেমায়েতপুর ট্যানারি ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, হাসপাতালের ৫ তলা ভবনের নিচ তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। তবে এখনো কোনও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। ডাম্পিংয়ের কাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ জানা যাবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930