| | |

সাভারে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সাভার থানা এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন সাভার পৌরসভার মজিদপুর ছোট বলি মেহের এলাকার মৃত জজ মিয়ার ছেলে শহিদ মিয়া (৪২) এবং একই এলাকার মৃত দেরু মিস্ত্রীর ছেলে লিটন (৪২)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন জানান, মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এসআই জুয়েল মিয়ার নেতৃত্বে ডিবির একটি দল মজিদপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে সাভার ও আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি জালাল উদ্দিন আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া তাদের নামে একই থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ