| | |

সাভার উপজেলা, পৌর ও আশুলিয়া মহিলা দলের কমিটি ঘোষণা

নাজমুল হুদা

ঢাকার সাভার উপজেলা, সাভার পৌরসভা ও আশুলিয়া থানা মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ঢাকা জেলা মহিলা দল এ তিনটি কমিটি অনুমোদন করে।

নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

জানা গেছে, সাভার উপজেলা মহিলা দলের কমিটিতে ঝর্ণা খাতুনকে সভাপতি, আয়শা আক্তার নুপুরকে সাধারণ সম্পাদক, কলি আক্তারকে সিনিয়র সহসভাপতি, আসমা আক্তার নুপুরকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং পারভীন আমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সাভার পৌর মহিলা দলের কমিটিতে তানিয়া ইয়াছমিনকে সভাপতি, নাজনীন আক্তার নাজুকে সাধারণ সম্পাদক, তাহমিনা হোসেন লিপিকে সিনিয়র সহসভাপতি, নাদিয়া আক্তার কনাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং রোকসানা আক্তার আইরিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

আশুলিয়া থানা মহিলা দলের কমিটিতে জোসনা আক্তারকে সভাপতি ও মাহফুজা বেগম পলিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া শিউলি আক্তারকে সিনিয়র সহসভাপতি, শারমিন ফেরদৌসকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নাজমা আক্তারকে সাংগঠনিক সম্পাদক, মাকসুদা হেনা রুবকে প্রচার সম্পাদক এবং রহিমা বেগমকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রহিম এবং সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার এ তিনটি কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted