সোমবার | ৮ জুন, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২১ জিলহজ, ১৪৪৭

সাভার থানা ও পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নাজমুল হুদা

ঢাকার সাভারে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সাভার থানা ও সাভার পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সাভার থানা ছাত্রদলের সভাপতি হয়েছেন ফয়সাল আহমেদ মাশফি এবং সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির। ১৮৮ সদস্যের এই কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সাভার পৌর ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আরমান হোসেন বাবু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোশারফ হিমেল খান। ১৭১ সদস্যের এই কমিটিতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে উভয় ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা নেতৃবৃন্দের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ফয়সাল আহমেদ মাশফি বলেন, তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশার প্রতিফলন হিসেবে এই কমিটি গঠন করা হয়েছে। তিনি সাভার থানা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাভার পৌর ছাত্রদলের সভাপতি মো. আরমান হোসেন বাবু বলেন, দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। পাশাপাশি মেধাবী ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সাংগঠনিক ইউনিট গড়ে তোলার চেষ্টা করা হবে।

নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সাভারে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930