জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার পৌরসভা শাখার ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছয় মাস মেয়াদি এ কমিটিতে মনসুর আহসান খান সজীবকে আহ্বায়ক, ইদ্রিস আলী পলাশকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কামরুল হাসান ইমনকে সদস্য সচিব, মাহবুব আলমকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বুধবার (১ জুলাই) এনসিপি ঢাকা জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম তানিম ও আব্দুল্লাহ আল মাসুদ সেতুর সুপারিশে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে স্বাক্ষর করেন এনসিপি ঢাকা জেলা উত্তর শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এবং সদস্য সচিব সালামত উল্লাহ রনি।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটির কয়েকজন সদস্য আগামী সাভার পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হতে পারেন বলে আলোচনা রয়েছে।
তবে সম্ভাব্য নির্বাচনী জোট বা সমঝোতার বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।









