ঢাকার সাভারে সাভার সরকারি কলেজ-এ ‘পরিবহন সেবা-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ মোল্লা। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই পরিবহন সেবা চালুর ফলে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী হবে। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত সবাই নতুন সেবাটির সফলতা কামনা করেন।










