শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

সাভার সেটেলমেন্ট কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে সংবাদ সংগ্রহ করতে যাওয়া একাধিক গণমাধ্যম কর্মীর ওপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী এক সাংবাদিক।

সাভার উপজেলার আলমনগরে সেটেলমেন্ট কার্যালয়ে সোমবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন— পেশকার মো. শফিক, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার সাইফুল ইসলাম ও সহকারী সেটেলমেন্ট অফিসার সোহেল আহমেদ।

লিখিত অভিযোগে দেশ টিভির ক্যামেরা পার্সন জাহিদুল ইসলাম খান জানান, সেটেলমেন্ট অফিসে দালাল সিন্ডিকেট, ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহ করতে যান তিনি ও অন্য গণমাধ্যমকর্মীরা। ঠিক সেই সময় অফিসে কর্মরত দুই কর্মকর্তাসহ একদল দালাল ও অজ্ঞাত ১৫-২০ জন আকস্মিকভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমন ওই পেশকারের কাছে বক্তব্য চাইলে একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি তার কাঠের চেয়ার ওই সাংবাদিকের দিকে ছুঁড়ে মারতে উদ্যোত হন। আশপাশের লোকজন তাকে নিবৃত্ত করেন। পরবর্তীতে ওই সাংবাদিক কার্যালয়ের বাইরে এলে সেখানেও তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন অপর এক কর্মকর্তা।

সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহ দেখে পরবর্তী প্রক্রিয়া নেওয়া হবে।’

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পেতে ফোন করলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930