| | |

দলের নিবন্ধন দাবি

সালাহউদ্দিনের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক

ডেস্ক রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের কথায় দীর্ঘ ১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তারেক অনশন ভাঙেন।

পরে তৎক্ষণাৎ একটি অ্যাম্বুল্যান্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয় তারেক রহমানকে।

এ বিষয়ে সালাহউদ্দিন আহমদে গণমাধ্যমকে বলেন, ‘আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র।

তার সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও অনেক নির্যাতনের শিকার। ’

তিনি আরও বলেন, সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলনে যাতে ভূমিকা রাখতে পারে সে জন্য তারা দল নিবন্ধনের আবেদন করেছে। কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পর তাদের দলকে নিবন্ধন দেওয়া হয়নি।

আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে কথা বলেছি। আশা করি, তার দল ন্যায়বিচার পাবে। তারেককে অনুরোধ করে অনশন ভাঙতে বলেছি। তিনি অনুরোধ রেখেছেন।তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আশা করি, তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তার দলের আপিল পুনর্বিবেচনা করবে।

প্রসঙ্গত, আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার দাবিতে টানা ১৩৪ ঘণ্টা ধরে অনশন করছিলেন মো. তারেক রহমান। অনশনকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করে অনশন ভাঙার প্রস্তাব দিলে তিনি প্রত্যাখ্যান করেন। অবশেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের কথা অনশন ভাঙলেন তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ